"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘মৃতদেহ শনাক্ত করতে মৃতদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহের কাজ চলছে,’ জানালেন অমিত শাহ

Share

নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটঃ গুজরাটের আমেদাবাদে বিমান দুর্ঘটনার জায়গাটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘুরে দেখে জানান, ‘‘এয়ার ইন্ডিয়ার বিমানে ১.২৫ লক্ষ লিটার জ্বালানী পুড়েছিল। অত্যধিক তাপমাত্রার কারণে কাউকে বাঁচানো সম্ভব হয়নি।’’ এদিন অমিত শাহর সাথে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল ও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু উপস্থিত ছিলেন।

গুজরাত প্রশাসন মৃতদেহ শনাক্ত করার জন্য যাত্রীদের পরিবারের কাছে ডিএনএ নমুনা চেয়েছিল। অমিত শাহ এই প্রসঙ্গে বলেন, ‘‘উদ্ধারকাজ প্রায় শেষ। আমি দুর্ঘটনার স্থান পরিদর্শন করেছি। প্রায় প্রতিটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা মৃতদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু করেছি। ঘণ্টা দুয়েকের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। বিদেশি নাগরিক যারা ছিলেন, তাদের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব তাদের ডিএনএ নমুনাও সংগ্রহ করব।’’

পাশাপাশি জানালেন, ‘‘ডিএনএ পরীক্ষার কাজ যৌথ ভাবে কেন্দ্রীয় এবং গুজরাটের রাজ্য ফরেন্সিক ল্যাব করবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই মৃতের সংখ্যা নিশ্চিত করা যাবে। এই ঘটনায় সমগ্র দেশ বিধ্বস্ত। মৃতদের পাশে সকলে আছেন।’’ এই দুর্ঘটনার দশ মিনিটের মধ্যে কেন্দ্রীয় সরকারকে খবর দেওয়া হয়েছে। আর সাথে সাথে মুখ্যমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্র দপ্তরের কন্ট্রোল রুম এবং অসামরিক বিমান পরিবহণ দপ্তরের সাথে যোগাযোগ করা হয়। এদিন অমিত শাহ এই দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী বিশ্বকুমার রমেশের সাথেও দেখা করেছেন


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31