"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চা খেতে এসে ধর্ষণের শিকার ১ নার্স

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া স্টেশন সংলগ্ন কয়লাপট্টি এলাকায় একটি চায়ের দোকানে চায়ের সঙ্গে মাদক মিশিয়ে বেহুঁশ করে এক নার্সকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো। অভিযোগ পেতেই পুলিশ এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেন। এদিনই তাঁকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেখান থেকে দু’জনেরই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে বেশ কিছু জিনিসও তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছে৷ সমস্ত কিছুই পরীক্ষা করে দেখছে পুলিশ।

নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গেছে, এই ঘটনায় দোকানের মালিকের নামেই উঠেছে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, এই দোকানেই মঙ্গলবার রাত ১০টা নাগাদ চা খেতে গিয়েছিলেন ওই তরুণী। আগেও প্রায়শই এখানে চা খেতে এসেছেন। সেই সূত্রে চায়ের দোকানের মালিকের সঙ্গে পরিচয়ও হয়েছিল। তরুণীর স্বামী ভিন রাজ্যে কর্মরত। গতরাতে তিনি ওই দোকানির সাহায্যে স্বামীর কাছে অনলাইনে টাকাও পাঠাতে চেয়েছিলেন। এ নিয়ে দোকানে বসে কথা বলার সময়েই তাঁকে চায়ের সঙ্গে কিছু মিশিয়ে খাওয়ানো হয় বলে অভিযোগ।

চা খাওয়ার পরেই আর কোনও জ্ঞানই ছিল না ওই তরুণীর। তিনি জানাচ্ছেন, দীর্ঘ সময় দোকানেই অচৈতন্য হয়ে পড়েছিলেন তিনি। জ্ঞান যখন ফেরে তখন ঘড়ির কাঁটা বলছে রাত আড়াইটে, শরীরে কোনও পোশাক নেই। আশপাশে কেউ নেই। অবস্থা দেখেই বুঝে যান তাঁর সঙ্গে কী ঘটে গিয়েছে। কোনওমতে পোশাক খুঁজে তিনি ঘরে ফেরেন। পরিবারের লোকজনের কাছে সবটা খুলে বলেন। নরেন্দ্রপুর থানায় দায়ের হয় অভিযোগ। তারপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930