"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিএসএফকে ৩৫৬ একর জমি ফেরতের নির্দেশ দিল নবান্ন

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ দীর্ঘ জটের পর অবশেষে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগাতে রাজ্যের তরফে বিএসএফকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নবান্ন বিএসএফের হাতে ৩৫৬ একর জমি দ্রুত হস্তান্তরের নির্দেশ দেয়। ইতিমধ্যেই সব জেলার প্রশাসনের কাছে নির্দেশিকা চলে গিয়েছে।

কেন্দ্রীয় সরকার সীমান্তে কাঁটাতার লাগাতে এখনো অবধি ৬৮০ একর জমি কেনার টাকা দিয়েছে। এরমধ্যে বিএসএফ ৩২৪ একর জমি পেয়েছে। কিন্তু বাকি ৩৬৫ একর জমি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ফলে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন শুরু হয়। অবশেষে রাজ্য সরকার ওই জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচীবের সাথে নবান্নের কর্তাদের বৈঠক হয়। তাতেই জট কেটেছে বলে মনে করা হয়।

সূত্রের খবর, ইতিমধ্যেই সীমান্তবর্তী জেলা যেমন- মালদা, কোচবিহার, মুর্শিদাবাদ ও উত্তর চব্বিশ পরগণার জেলাশাসকদের কাছেও জমি হস্তান্তরের বিষয়ে সুস্পষ্ট নির্দেশিকা চলে গিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, যে জমি বিএসএফের প্রয়োজন সেগুলি যেন দ্রুত জমির মালিকদের কাছ থেকে কিনে নেওয়া হয়। তারপরই তা সীমান্ত রক্ষী বাহিনীকে তুলে দিতে হবে।


প্রসঙ্গত, বিগত কয়েক বছরে সীমান্তে অনুপ্রবেশের মাত্রা অনেকটাই বেড়ে যাওয়ায় বিএসএফের চিন্তা বেড়েছে। রাজ্য থেকে কেন্দ্র সকলের কপালে চিন্তার ভাঁজ। সবথেকে কাঁটাতারহীন অরক্ষিত এলাকাগুলি নিয়েই বেশী চিন্তা বেড়েছিল। এখনই জমি পেয়ে গেলে দ্রুত বিএসএফ সেখানে কাঁটাতার বসানোর কাজ করবে। পোস্ট তৈরী হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31