"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মাঠ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচিত কিশোরীর ক্ষত-বিক্ষত দেহ

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মঙ্গলবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার রানিনগরের ভাটুপাড়া মাঠে অজ্ঞাতপরিচয় কিশোরীর অর্ধনগ্ন গলাকাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মৃতার বয়স আনুমানিক ১৫ বছর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই মাঠে এক জন শিশু আম কুড়োতে গিয়েছিল। সেই সময় মাঠের মাঝে কিশোরীর ক্ষত-বিক্ষত দেহ দেখতে পেয়ে শিশুটি ভয়ে চিৎকার শুরু করে। শিশুর চিৎকারে এলাকাবাসীরা ছুটে আসেন। কিন্তু কেউ ওই কিশোরীকে চিনতে পারেন না। এরপর রঘুনাথগঞ্জ থানায় খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। কিন্তু এই মৃত্যু কিভাবে হয়েছে, তা স্পষ্ট ভাবে জানা যায়নি।

তবে পুলিশের প্রাথমিক অনুমান, তাকে কেউ বা কারা অন্য জায়গায় খুন করে রাতের অন্ধকারে মাঠে ফেলে দিয়ে চলে যান। আপাতত ওই কিশোরীর পরিচয় জানার চেষ্টা চলছে। ইতিমধ্যে পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখছেন। আর এই ঘটনার নেপথ্যে কে বা কারা আছে? তা জানতে তদন্ত শুরু করেছেন। পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031