"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পহেলগাঁও কাণ্ডের পর চলতি সপ্তাহে প্রথম কাশ্মীর যাচ্ছেন প্রধানমন্ত্রী

Share

নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ পহেলগাঁও সন্ত্রাস হামলার পর প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীরে যাচ্ছেন। আগামী ৬ই জুন উপত্য়কায় পা দেবেন। সেদিন মূলত শ্রীনগর থেকে কাটরাগামী বন্দে ভারতের উদ্বোধনেই সেখানে যেতে চলেছেন। কাশ্মীরের বিজেপি নেতা রবীন্দ্র রায়না সর্বপ্রথম নরেন্দ্র মোদীর এই সফরের কথা প্রকাশ্যে আনেন। উল্লেখ্য, গত ১৯ শে এপ্রিল এই রেলপথের উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে বাতিল হয়।

প্রসঙ্গত, গত ২২ শে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ সন্ত্রাসবাদী হানায় ২৫ জন পর্যটকের মৃত্যু হয়েছে। এরপরই ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ভাবে সমস্ত সম্পর্ক চ্যুত করে দেয়। আর ৭ই মে মধ্যরাতে ভারতীয় বায়ুসেনা পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সিন্ধ প্রদেশ ও পঞ্জাব প্রদেশে শ’খানেক জঙ্গি ঘাঁটিতে প্রত্য়াঘাত চালায়। এছাড়া অপারেশন সিঁদুর নামে সেনা অভিযানে একের পর এক সন্ত্রাসবাদী ঘাঁটি গুঁড়িয়ে দেন।

অর্থাৎ তারপর থেকেই দু’দেশের মধ্যে সংঘর্ষ চলে। যদিও পরে বিরতি ঘোষণা হয়। ইতিমধ্যে এই হামলার এক মাসেরও বেশী সময় কেটে গিয়েছে। এবার সেই রক্তাক্ত কাশ্মীরে খোদ নরেন্দ্র মোদী পা রাখতে চলেছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, “প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ আসলে সরাসরি সন্ত্রাসবাদকে করা চ্যালেঞ্জ।”







DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031