"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘আপনাদের ভরসা করি না’, ডিসি সেন্ট্রালকে সরাসরি নাকোচ করলেন চাকরীহারা

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ধর্মতলা থেকে চাকরীহারা আন্দোলনকারীদের একে একে প্রিজন ভ্যানে তোলা হয়। জমায়েতে যে কোনো অনুমতি নেই, এই বার্তা দিয়ে পুলিশ ধরপাকড় শুরু করে। পুলিশের বিরুদ্ধে ঠেলে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে। চাকরীহারাদের দাবী, “আমরা কোনো অশান্তি করিনি। শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। পুলিশ নক্কারজনক আচরণ করেছে।”

মূলত, আজ চাকরীহারা শিক্ষকরা শিয়ালদহ থেকে নবান্ন অবধি অর্ধনগ্ন মিছিলের ডাক দিয়েছিল। এদিন সকাল ১১টা নাগাদ আন্দোলনকারীদের একাংশ জমায়েত করেন। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার দাবী জানিয়ে ধর্মতলাতেও জমায়েত শুরু হয়। এরপরই ডোরিনা ক্রসিংয়ে শপিং মলের সামনে থেকে তাদের একে একে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়।

এক মহিলা আন্দোলনকারী টুলের উপর বসেছিলেন। তিনি পূর্ব বর্ধমানের একটি বিদ্যালয়ে চাকরী করতেন। এদিন তিনি জানান, “পুলিশ আমাকে টেনে এনেছে। তাই পায়ে চোট লেগেছে। পা থেকে রক্ত বেরোচ্ছে। অসহ্য যন্ত্রণা করছে।


ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যেতে অনুরোধ জানান। কিন্তু তিনি কোনোভাবেই পুলিশের সাথে যেতে চাননি। বারবার বলতে থাকেন, “আমি আপনাদের সাথে যাব না। আমি আপনাদের ভরসা করি না। আমার চেনা কাউকে পেলে তবেই যাব।” এরপর একরকম জোর করেই ইন্দিরা মুখোপাধ্যায় ওই মহিলাকে টেনে তোলেন।


						
						
						  

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930