"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাজারের মধ্যে হঠাৎ এক ব্যবসায়ীর হাতে ছুরিকাহত হলেন অপর ব্যবসায়ী

Share

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর শ্রীরামপুরের ধর্মতলা এলাকার এক ব্যবসায়ীকে ছুরি মেরে পালালেন আরেক জন ব্যবসায়ী। জানা যায়, মুরগীর মাংসের ব্যবসায়ী, পাঁঠার মাংসের ব্যবসায়ীকে ছুরি মেরেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত ব্যক্তি হলো শ্রীরামপুর মরাদানের বাসিন্দা আবদুল কুরেশি।

জানা গিয়েছে, আগে আবদুল কুরেশি মুরগীর দোকান বন্ধ করে দিয়েছিল। যা নিয়ে দু’জনের মধ্যে মামলাও হয়। এরপর এদিন যখন আবদুল কুরেশি দোকানের বাইরে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন, তখন মুরগী ব্যবসায়ী আবদুল কুরেশির গলাতে ছুরি দিয়ে কোপ বসায়। তারপর সকলে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্রীরামপুর হাসপাতালে ভর্তি করেন।


কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শ্রীরামপুর থানার পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে, পুরনো শত্রুতার জেরেই এই আক্রমণ করা হয়েছে। যদিও পুরো ঘটনাটি জানতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পাশাপাশি সমগ্র ঘটনাটি ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930