"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বারুইপুর থেকে রাতারাতি উধাও ৩০০ রোহিঙ্গা

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুরের হাড়দহ এলাকা ছেড়ে ৩০০ জন রোহিঙ্গা একেবারে উধাও হয়ে গেল। এই সব লোকজন বাংলাদেশে ফিরে গিয়েছেন না দেশের ভিতরেই রয়েছেন আপাতত তা জানা যাচ্ছে না।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ২০১৯ সাল অবধি রোহিঙ্গা পরিবারগুলি এই হাড়দহ এলাকায় বসবাস করছিলেন। তাতে রোহিঙ্গাল্যান্ড হিসাবে পরিচিতিও লাভ করেছিল। প্রত্যেক রোহিঙ্গা পরিবারকে টিন দিয়ে আলাদা আলাদা করে ঘর তৈরী করে দেওয়া হয়েছিল। একটি রান্নাঘর ও একটি শৌচালয়ও ছিল। জানা গেছে, ওই রোহিঙ্গারা মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে বেআইনীভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরবর্তীতে যদিও দেখা যায় তাদের দিল্লি থেকে এনে মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়।

কিন্তু এখন ওই রোহিঙ্গারাই উধাও হয়ে গিয়েছে। তবে ওই রোহিঙ্গাদের আশ্রয়দানকারী হোসেন গাজী এই প্রসঙ্গে জানান, “ওই রোহিঙ্গাদের শরণার্থী কার্ড ছিল। এখানে বেআইনীভাবে ছিল বলা যাবে না। কারণ ওদের কাছে সরকার প্রদত্ত শরণার্থী কার্ড ছিল। পরবর্তীতে অসম-গুয়াহাটি পুশব্যাক করলে, তখন ওরা ভয় পেয়ে রাতারাতি পালিয়ে যায়।”



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930