"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দুষ্কৃতীদের হাতে মালদায় খুন ১ জন তৃণমূল কর্মী

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল রাতে মালদার ইংরেজবাজার থানা এলাকার মহদিপুর গ্রাম পঞ্চায়েতের বারোদুয়ারি এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে স্থানীয় তৃণমূল কর্মীকে রাস্তায় নৃশংস ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো। মৃত তৃণমূল কর্মী হলো সুবল ঘোষ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সুবলবাবুর পরিবারের অভিযোগ, “সুবলবাবু এলাকায় তৃণমূলের হয়ে প্রচার করতেন। আর সক্রিয় কর্মী থাকায় বিজেপি কর্মীদের আক্রোশ ছিল। এদিন তিনি সংশ্লিষ্ট এলাকায় এক জন আত্মীয়র বাড়িতে অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে যাচ্ছিলেন। তখনই দুষ্কৃতীরা আক্রোশ মেটাতে সুবলবাবুকে একা পেয়ে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রীতিমতো তাড়া করে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করে।”

এরপর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ অভিযুক্তদের পরিবারের এক জন মহিলাকে আটক করেছেন। আর বাকিরা পলাতক। ইতিমধ্যে এই ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতী বাপি ঘোষ, লালচান ঘোষ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আপাতত তাদের খোঁজ চলছে।


জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিষ কুন্ডু এই প্রসঙ্গে জানান, “সুবল ঘোষ তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলেন। এলাকার বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে কুপিয়ে খুন করেছে। আমরা চাই, পুলিশ দোষীদের অবিলম্বে গ্রেফতার করুক।” অন্যদিকে, বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “এটি একটি পারিবারিক বিবাদ। আগে মহদিপুর শান্ত ছিল। কিন্তু যত বিধানসভা ভোট এগিয়ে আসছে তত ওই এলাকা উত্তপ্ত হচ্ছে।”






DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930