"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘পুলিশ আন্দোলনকারীদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি দেখিয়েছে,’ জানান পুলিশকর্তা 

Share

রায়া দাসঃ কলকাতাঃ চাকরীহারা শিক্ষকদের দফায় দফায় বিক্ষোভে বিকাশ ভবন চত্বর উত্তাল হয়ে ওঠে। গতকাল যে পরিস্থিতির সূত্রপাত হয়, আজও শিক্ষা দপ্তরের সামনে একই ছবি দেখা যায়। গতকাল রাতেরবেলা পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে। যেখানে বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষাকর্মী গুরুতর আহত হন।

এবার এডিজি সাউথবেঙ্গল সুপ্রতিম সরকার গতকালের ঘটনার বর্ণনা দিয়ে জানান, “আন্দোলনকারীরা জোর করে গেট ভেঙে ঢুকে পড়ে। মূল চত্বরে ঢুকে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তখনও পুলিশ কিছু বলেনি। অনেকেই বলেছেন, ‘অসহায় পুলিশ-দর্শক পুলিশ। কিন্তু পুলিশ সচেতনভাবে কিছু করেনি। পুলিশ আন্দোলনকারীদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি দেখিয়েছে।”

সুপ্রতিম সরকারের স্পষ্ট বক্তব্য, “পুলিশ ধৈর্য ধরেছে। সংযত থেকেছে। গেট ভাঙার সময়ও বলপ্রয়োগ করা হয়নি। সাত ঘণ্টা ধরে পুলিশ বুঝিয়েছে।” ওই চত্বরে পঞ্চান্নটি সরকারী অফিস আছে। সন্ধ্যার পর যখন সেই সব অফিসের কর্মীরা বেরোতে চান, তখন দেড়-দু’ঘণ্টা ধরে পুলিশ বারবার মাইকিং করেছে। অফিসের ভিতর থেকে প্যানিক কল আসতে থাকে। এরপরই পুলিশ বলপ্রয়োগ করে। চূড়ান্ত ধৈর্যের পরীক্ষা দেওয়া হয়েছে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930