"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

যুদ্ধকালীন পরিস্থিতিতে মোবাইলে অন রাখুন ইমার্জেন্সি অ্যালার্ট

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ অব্যাহত। পাকিস্তান অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। ইতিমধ্যেই জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। হামলার সতর্কতায় ঘনঘন সাইরেন বাজছে। যদি আপনি বা আপনার পরিবারের কেউ এমন কোনো জায়গায় থাকেন, যেখানে হামলা হতে পারে, তবে সতর্ক থাকা দরকার। মোবাইলেও ইমার্জেন্সি অ্যালার্ট থাকে। সরকার বা কোনো প্রশাসনিক কর্তৃপক্ষের তরফে অনেক সময়ই বিপদ থেকে সতর্ক করতে এই অ্যালার্ট দেওয়া হয়।

যুদ্ধ পরিস্থিতি ছাড়াও, জঙ্গি হানা থেকে শুরু করে বন্যা, ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কতা দিতেও এই ইমার্জেন্সি অ্যালার্ট ব্যবহার করা হয়। এই অ্যালার্ট স্পেশাল নেটওয়ার্ক চ্যানেল ব্যবহার করে পাঠানো হয়। মোবাইলে নেটওয়ার্ক না থাকলেও অ্যালার্ট পাওয়া যায়। আর এই যুদ্ধকালীন আবহে নিজের ফোনেও ইমার্জেন্সি অ্যালার্ট অন করে রাখতে পারেন। অ্যান্ড্রয়েড এবং আইফোনে এই সুবিধা পাওয়া যায়। কিন্তু এই অ্য়ালার্ট ফোনে পাবেন কিভাবে? আর অ্য়ালার্ট অন আছে কিনা তা জানবেনই বা কিভাবে?


অ্যান্ড্রয়েড ফোন হলে- ১) প্রথমে সেটিং অ্যাপ খুলে সেফটি অ্য়ান্ড ইমার্জেন্সি অপশন বা ইমার্জেন্সি অ্যালার্ট অপশনে ক্লিক করতে হবে। ২) এখানে ওয়ারলেস ইমার্জেন্সি অ্য়ালার্ট অপশনটি সিলেক্ট করতে হবে। প্রসঙ্গত, বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে এই সেটিং বিভিন্ন নামে থাকে।


আইফোনের জন্য হলে-১) সেটিং অ্যাপ খুলতে হবে। ২) এরপর নোটিফিকেশন স্ক্রলের একদম নীচে গেলে গভর্মেন্ট অ্যালার্ট টগল অন টেস্ট অ্যালার্ট অপশনে ক্লিক করতে হবে। অতএব এই ইমার্জেন্সি অ্যালার্টের মাধ্যমে সঠিক মুহূর্তে বিপদের সংকেত পাওয়া যায়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031