"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাজ্য জুড়ে ফের কমলো তাপমাত্রার পারদ

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা নীচে ছিল। আজ তাপমাত্রা আরো খানিকটা কমেছে। আর উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। কিন্তু রাজ্যে সর্বত্র দু’দিন পর থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এছাড়া দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৮ ডিগ্রী সেলসিয়াস ছিল। যা স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রী সেলসিয়াস কম। আর আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রী সেলসিয়াস ছিল। যা স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রী সেলসিয়াস কম। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে। তারপর থেকে আবার দুই ডিগ্রী সেলসিয়াস থেকে তিন ডিগ্রী সেলসিয়াস পারদ চড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার অবধি চলতে পারে।


শনিবার বেশী বৃষ্টি হতে পারে। আর শনিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মাঝে কেবল সোমবার এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। মূলত উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। আসামের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ৯ ই মার্চ নতুন করে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে। ক্রমে তা পূর্ব দিকে এগোবে। এর জেরে উত্তরবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরী হয়েছে। আগামী শুক্রবারের আগে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। মনে করা হচ্ছে, আগামী মঙ্গলবারের মধ্যেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রী সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস ছুঁতে পারে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31