"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

লিলুয়ায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন ১ ব্যবসায়ী

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অরাজকতার ছবি প্রকাশ্যে আসছে। এর মধ্যে গতকাল হাওড়ার লিলুয়ার গোশালায় থার্টি এইট বাই ওয়ান পাঠক বাড়ির সামনে ‘ইন্দ্রধনুস আবাসনে’র গেটের সামনে ফের ১ জন ব্যক্তি শুটআউট হলো। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, এদিন ওই আবাসনের ভিতরে একটি জন্মদিনের পার্টি চলছিল। তখন বাইরে রাজেস সিং নামে এক জন ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে। তাতে রাজেশবাবুর পেটে গুলি লাগে। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উত্তর হাওড়ার আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতির জন্য কলকাতার সিএমআরআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে জানতে পেরেছেন যে, পুরোনো খুনের মামলায় রাজেশবাবুর নাম জড়িয়েছিল।


রাজেশবাবু অসামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন। একসময় জেলও খেটেছিলেন। অতএব ওই ঘটনার সাথে এদিনের এই গুলি চালানোর ঘটনার যোগাযোগ আছে কিনা, তা পুলিশ খতিয়ে দেখছেন। এছাড়া বিশাল পুলিশের বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন। পাশাপাশি পুলিশ অভিযুক্তদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা করছে। মূলত, রাতের পর এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত কমে যায়। আর দুষ্কৃতীরা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই কাজ করেছে। কিন্তু এই ঘটনার নেপথ্যে আসল কারণ কি তা পুলিশ ভালোভাবে তদন্ত করে দেখছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930