"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ময়দানের কাছে নালা থেকে উদ্ধার ১ ব্যক্তির দেহ

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা ময়দানের ডাফরিন রোডের একটি নালা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গেছে, এদিন কয়েক জন কিশোর ময়দানে ক্রিকেট অনুশীলনের জন্য গিয়েছিলেন। তখন তার দেহ নালায় পড়ে থাকতে দেখে। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে আসতেই মৃতদেহের অদূরে এক জোড়া জুতো পরে থাকতে দেখেন। স্থানীয়দের একাংশের কথায়, “ওই ব্যক্তি ফুটপাথবাসী।” ময়দান থানার পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।


পুলিশ জানিয়েছে, “দেহের কোথাও কোনোরক্তের দাগ ছিল না। প্রাথমিক ভাবে কোথাও ক্ষতচিহ্ন পাওয়া যায়নি।” কিন্তু ওই ব্যক্তির মৃত্যু কিভাবে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট ভাবে জানা যাবে বলে মনে করা হচ্ছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। যদিও মৃতের পরিচয় সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930