"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জোড়া খুনের কিনারা করতে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গত মঙ্গলবারের পর আবারও দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড়ে খুনের ঘটনায় তুমুল শোরগোল ছড়িয়ে পড়ে। প্রথম দিন ভাঙরের শাকশহর বাজারে এক ব্যক্তিকে গলা ও গোপনাঙ্গ কেটে খুন করা হয়েছিল। আর আজ চন্দনেশ্বর থানার কালীতলা এলাকায় জোড়া খুনের ঘটনা ঘটে। পর পর এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনাকর পরিস্থিতি তৈরী হয়। এলাকাবাসীরা অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।

জানা গিয়েছে, এদিন ওই এলাকায় গলা কাটা অবস্থায় স্বামীর দেহ উদ্ধার হওয়ার পাশাপাশি স্ত্রীকে অর্ধনগ্ন অবস্থায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। এমনকি ঘটনাস্থল থেকে একটি কাটারিও উদ্ধার হয়েছে। পাশাপাশি এলাকায় জিজ্ঞাসাবাদও চলছে। কিন্তু খুনের কারণ কি? এই খুনের নেপথ্যে কারা রয়েছে তা নিয়ে জোরকদমে তদন্ত শুরু হয়েছে। তবে কয়েকদিনের ব্যবধানে পরপর খুনের ঘটনায় আমজনতা কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930