"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

যোগীরাজ্যে চিকিৎসক নিগ্রহের ঘটনায় কর্মবিরতির পথে হাঁটলেন জুনিয়র চিকিৎসকরা

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ চিকিৎসকদের উপর হামলার ঘটনা একের পর এক হয়েই চলেছে। এবার এ রাজ্যের পর উত্তরপ্রদেশের মিরাটে এক জন জুনিয়র চিকিৎসক নিগৃহীত হওয়ার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা করলেন। এছাড়া ইমার্জেন্সি পরিষেবাও বন্ধ রয়েছে। পাশাপাশি চিকিৎসকরা অভিযুক্ত গ্রেফতার না হলে ও হাসপাতালে ২৪ ঘণ্টা পুলিশী নিরাপত্তার ব্যবস্থা না হলে গণ ইস্তফা দেওয়ার হুঁশিয়ারী দিয়েছেন।

 

এরপর অভিযুক্ত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যেতেই জুনিয়র চিকিৎসকরা নিরাপত্তায় গাফিলতি এবং অভিযুক্তের অবিলম্বে শাস্তির দাবী জানিয়ে কর্মবিরতির ডাক দেন। আর হাসপাতালের গেটেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন। হাসপাতালের অধ্যক্ষ ডঃ আরসি গুপ্তা এই প্রসঙ্গে জানান, “এক জন জুনিয়র চিকিৎসককে মারধরের ঘটনার সাথে সাথে হাসপাতালে থাকা পুলিশ আউটপোস্টে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারী না হওয়া অবধি চিকিৎসকরা কাজে ফিরতে নারাজ। তাদের বোঝানোর চেষ্টা চলছে।”

 


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930