"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার ‘হুমকি সংস্কৃতি’ নিয়ে উত্তপ্ত আর জি কর

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ‘হুমকি সংস্কৃতি’ নিয়ে নতুন করে আর জি কর হাসপাতালে উত্তেজনা ছড়িয়েছে। প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা অভিযুক্তদের তাড়া করলেন। ধাক্কাধাক্কিতে এক জনের জামাও ছিঁড়ে গিয়েছে। আর অভিযুক্তেরা হাসপাতালের প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে কোনোরকমে বাইরে যেতে পেরেছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তাদের নিরাপত্তায় ছিলেন। কিন্তু তা সত্ত্বেও হাসপাতাল চত্বরে ধাক্কাধাক্কি হয়। আগে থেকেই সেখানে ভিড় করে ছিলেন জুনিয়র ডাক্তারেরা। অভিযুক্তেরা বেরিয়ে এলে তাঁদের তাড়া করা হয়। রীতিমতো দৌড়ে সেখান থেকে পালাতে হয়েছে একাধিক অভিযুক্তকে।

আর জি কর হাসপাতালে একাধিক চিকিৎসক ‘হুমকি সংস্কৃতি’ চালিয়ে ভয়ের পরিবেশ তৈরী করতেন। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর হাসপাতালের অভ্যন্তরীণ তদন্ত কমিটি তদন্ত করছে। জুনিয়র ডাক্তারদের অভিযোগের ভিত্তিতে চিহ্নিত করা হয়েছে ৫১ জনকে। তাঁদের মধ্যে চিকিৎসক ছাড়াও রয়েছেন হাউসস্টাফ, ইন্টার্নেরা। তাঁদের মধ্যে ১২ জনকে বুধবার হাসপাতালে তলব করা হয়েছিল। তাঁরা প্রশাসনিক ভবনে (যেখানে অধ্যক্ষের দফতর রয়েছে) হাজিরা দেন। তাঁদের হাসপাতালে ঢুকতে দেখেই জুনিয়র ডাক্তারদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। সকাল থেকেই তাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন।


বুধবার রাতে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ শেষে হাসপাতাল থেকে বেরোনোর চেষ্টা করেন অভিযুক্তেরা। কিন্তু পরিস্থিতি তত ক্ষণে যথেষ্ট উত্তপ্ত হয়ে পড়েছিল। আগে থেকেই বিক্ষুব্ধ জুনিয়র ডাক্তারেরা বাইরে ভিড় করেছিলেন। হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি ভবন থেকে ছ’নম্বর গেট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্তেরা। কিন্তু সেখান থেকে তাঁদের পিছনে ধাওয়া করেন বিক্ষোভকারীরা। সঙ্গে চলে লাগাতার স্লোগান। ‘চোর চোর’ স্লোগানও ওঠে অভিযুক্তদের উদ্দেশে। সিআইএসএফ জওয়ানেরা নিরাপত্তা দিয়ে হাসপাতাল থেকে বার করে দেন অভিযুক্তদের।

তার মাঝেও ধাক্কাধাক্কি হয়। জওয়ানদের ছাপিয়ে কেউ কেউ অভিযুক্তদের কাছে পৌঁছে গিয়েছিলেন। কারও


তার মাঝেও ধাক্কাধাক্কি হয়। জওয়ানদের সরিয়ে কেউ কেউ অভিযুক্তদের কাছে পৌঁছে গিয়েছিলেন। কোনও কোনও অভিযুক্তের গায়ে হাত দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এক অভিযুক্তের জামা ছিঁড়ে গিয়েছে বেরোনোর সময়ে ধাক্কাধাক্কিতে। যদিও বিক্ষোভরত জুনিয়র ডাক্তারেরা জানান, তাঁরা কাউকে মারধর করেননি। কেবল স্লোগান দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন।

বিক্ষোভকারী জুনিয়র ডাক্তার অনুভব মণ্ডল বলেন, ‘‘এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে এই হাসপাতালে। ‘হুমকি সংস্কৃতি’তে যাঁরা অভিযুক্ত, তাঁরা সকালে হাসতে হাসতে তদন্ত কমিটিতে ঢুকেছেন। এত স্পর্ধা এখনও কী করে এঁদের হচ্ছে? আমরা জানতে চাই।’’ অভিযুক্তদের গায়ে কেউ হাত তোলেননি বলে দাবি করেছেন অনুভব। তাঁর অভিযোগ, ‘‘বাইরে বেরিয়ে ওঁরা নিজেরাই নিজেদের জামাকাপড় ছিঁড়ে ফেলে আমাদের দোষ দিচ্ছেন। এই নাটক কেন করা হচ্ছে? কার ভরসায় এখনও ওঁদের এই বাড়বাড়ন্ত?’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930