"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাস্তায় লোহার দরজা চাপা পড়ে মৃত্যু হলো ১ খুদের

Share

নিজস্ব সংবাদদাতাঃ পুণেঃ পুণের কাছে গণেশ নগরে রাস্তায় একটি ভাঙা লোহার দরজা পড়ে সাড়ে ৩ বছর বয়সী ১ জন শিশুর মৃত্যু হয়। মৃত শিশুর নাম গিরিজা গনেশ শিণ্ডে। এই দুর্ঘটনার মুহূর্ত ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

ভিডিয়োতে দেখা যায়, একদল শিশু ভাঙা দরজাটি ঘিরে খেলছিল। আর দরজাটি বন্ধ করার চেষ্টা করছিল। যখন গিরিজা আরেকটি মেয়ের সঙ্গে দরজাটির পাশ দিয়ে হাঁটছিল তখন দরজাটি হুড়মুড়িয়ে ভেঙে পড়তেই অন্যান্য শিশুরা ভয়ে পালিয়ে যায়। কিন্তু গিরিজা দরজার তলায় আটকা পড়ে যায়। এরপর শিশুটির মা-বাবা ও অন্যান্য পাড়া-প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় গিরিজার মৃতদেহ উদ্ধার করে।


সোশ্যাল মিডিয়ায় ঘটনাটির ভিডিয়ো ছড়িয়ে পড়তেই একজন ব্যবহারকারী লেখেন, ‘‘যে কন্ট্রাক্টর দরজাটি ফিট করেছিল, তাকে আটক করে প্রশ্ন করা উচিত। তার জেল হওয়া উচিত।’ তবে এই ঘটনা নতুন নয়। গত বছর ডিসেম্বর মাসে গাজিয়াবাদের মুরাদনগরে দরজা ভেঙে ৬ বছর বয়সী এক ছেলের শিশুর মৃত্যু হয়েছিল।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031