"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

যাত্রীবোঝাই গাড়ি খাদে উল্টে মৃত্যু হলো ৮ জনের

Share

নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ আজ জম্মু ও কাশ্মীরের অনন্তনা ডাকসুম এলাকায় একটি যাত্রীবোঝাই গাড়ি খাদে পড়ে একই পরিবারের ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দু’জন মহিলা, এক জন পুরুষ ও পাঁচ জন শিশুও ছিল। সকলেই কিশতওয়ার থেকে আসছিলেন।

সূত্রের খবর, ওই পরিবারটি একটি টাটা সুমো ভাড়া করে আসছিল। কিন্তু ডাকসুম এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এরপর দ্রুত উদ্ধারকারী দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খাদে নেমে উদ্ধারকাজ শুরু করে। তারপর উদ্ধার হওয়া যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930