"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আচমকা গ্যাস সিলিন্ডার ফাটতেই উড়লো বাড়ির বারান্দা

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ মহেশতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে বাড়ির বারান্দার গ্রিল থেকে শুরু করে সব উড়ে গিয়েছে। জানা যাচ্ছে, পরপর দু’বার সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। কিন্তু এখনও স্পষ্ট নয়, ঠিক কী কারণে দ্বিতীয়বার বিস্ফোরণ হয়েছে। আর ৫ জন আহত হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালবেলা সাড়ে সাতটা নাগাদ হঠাৎ করেই একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান এলাকাবাসী। পরপর দু’বার সেই বিস্ফোরণের শব্দ শুনতে পান তাঁরা। ঘটনার সময় বিধ্বংসী আকার নেয় আগুন। দ্রুত সেখানে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, যে বাড়িতে ঘটনাটি ঘটেছে তাঁদের দু’টি সিলিন্ডার ছিল। একটি রিজার্ভে রাখা থাকত। পরপর দু’টি সিলিন্ডার থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728