"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রথম দিনই কৃষকদের জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করলেন প্রধানমন্ত্রী

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকাল নরেন্দ্র মোদী তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। আর আজ পরের দিনই নরেন্দ্র মোদী প্রথম ফাইলে স্বাক্ষর করলেন। কেন্দ্রের এনডিএ সরকারের অন্যতম প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনা। কৃষকদের সহায়তা প্রদানকারী এই প্রকল্পেরই একটি ফাইলে তিনি স্বাক্ষর করেন।

এই ফাইল স্বাক্ষর করার ফলে দেশের কিষাণ নিধি প্রকল্পের আওতাধীন নয় কোটি ত্রিশ লক্ষ কৃষক একটি কিস্তির টাকা পেতে চলেছেন। আর প্রকল্পটির উপভোক্তাদের জন্য মোট কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ফাইলে স্বাক্ষর করার পর প্রধানমন্ত্রী জানান, “আমাদের সরকার কৃষকদের কল্যাণে দায়বদ্ধ। দায়িত্ব নিয়েই কৃষকদের কল্যাণের সাথে সম্পর্কিত ফাইলে স্বাক্ষর করলাম। আগামী দিনে আমি কৃষক এবং দেশের কৃষিক্ষেত্রের জন্য আরো বেশী কাজ করে যেতে চাই।”


রাজনৈতিক শিবিরের একাংশ মনে করছেন, নরেন্দ্র মোদী তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পরেই কৃষকদের মন জয়ের চেষ্টা করলেন। প্রসঙ্গত, দ্বিতীয় দফায় তিন বিতর্কিত কৃষি আইন সহ ন্যায্য সহায়ক মূল্য ও বেশ কিছু দাবীদাওয়া নিয়ে কৃষকদের বিক্ষোভ চলেছিল। ওই সময় দিল্লির অদূরে কৃষকদের আন্দোলন থামাতে নরেন্দ্র মোদী ওই তিন আইন বাতিল করে। আর এবার শপথ নেওয়ার পরের দিনই কৃষক কল্যাণে জোর দেওয়ার কথা বললেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728