"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আচমকা দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলো ১ জন তৃণমূল কর্মী

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার বালিটিকুরি এলাকায় এক জন তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগে এলাকা অশান্ত হয়ে উঠেছে। আহতের নাম নিশান্ত সিংহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে কয়েক জন দুষ্কৃতী নিশান্তকে মাঝ রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। ফলে তার শরীরের বেশ কয়েকটি জায়গা আহত হয়। এরপর দ্রুত নিশান্তকে হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি এলাকাবাসীরা এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এছাড়া দাসনগর থানার সামনে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।


জেলা তৃণমূলের সম্পাদক সৌমেন বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে জানান, “দীর্ঘদিন ধরে অপরাধীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অসামাজিক কাজ হচ্ছে। এরই প্রতিবাদ করায় নিশান্তের উপর হামলা হয়েছে। বার বার পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। অতঃপর দুষ্কৃতীদের গ্রেফতারের দাবীতে থানার সামনে এলাকার মানুষ জড়ো হন।” অন্য দিকে, শিবপুর ব্লকের তৃণমূল সভাপতি মহেন্দ্র শর্মা বলেন, “এখনো আমি বিষয়টির সম্পর্কে জানি না। খোঁজ খবর নেওয়া হচ্ছে।”



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930