"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মন্দিরে পুজো সেরে তবেই মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাসমারোহে বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন। এই মনোনয়ন জমা দেওয়ার আগে গঙ্গাস্নান সেরে বারাণসীর দশাশ্বমেধ ঘাটে পুজো দেন। এছাড়া বারাণসীর কাল ভৈরব মন্দিরেও পুজো দেন। পরে বেলা ১২টা নাগাদ মনোনয়ন জমা দিতে যান। মনোনয়ন জমা দেওয়ার সময় নরেন্দ্র মোদীর সাথে পণ্ডিত গণেশ্বর শাস্ত্রী ছিলেন। যিনি অযোধ্যার রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা করার দিনক্ষণ ঠিক করেছিলেন।

পণ্ডিত গণেশ্বর প্রধানমন্ত্রীর মনোনয়নের চার প্রস্তাবকের মধ্যে অন্যতম। আর বাকি তিন জন প্রস্তাবক ছিলেন। যারা হলেন সঞ্জয় সোনকার (দলিত সম্প্রদায়ভুক্ত নেতা), বৈজনাথ পটেল (ওবিসি সম্প্রদায়ভুক্ত এক জন আরএসএস স্বেচ্ছাসেবক) ও লালচাঁদ কুশওয়াহা (ওবিসি সম্প্রদায়ভুক্ত বিজেপি নেতা)। পাশাপাশি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ দলের বহু শীর্ষনেতাও উপস্থিত ছিলেন।


এদিন বারাণসীতে নরেন্দ্র মোদীর উপস্থিতি উপলক্ষ্যে সারা শহর জুড়ে সাজো সাজো রব। অন্যদিকে, নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে কাশীর প্রতি ভালবাসা এবং বছরের পর বছর ধরে গঙ্গা নদীর সাথে তাঁর সম্পর্ক বিকশিত হয়েছে কিভাবে, তা নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন। এই ভিডিয়োয় বিভিন্ন সময়ে নরেন্দ্র মোদীর বারাণসী সফরের স্মৃতি তুলে ধরা হয়েছে। এছাড়া গতকাল নরেন্দ্র মোদী বারাণসীতে একটি বর্ণাঢ্য রোড শো করেছিলেন।


উল্লেখ্য যে, ২০১৪ সালে প্রথম বার নরেন্দ্র মোদী বারাণসী থেকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই নিয়ে টানা তিন বার বারাণসী লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। আর লোকসভা নির্বাচনের সপ্তম দফায় ১ লা জুন বারাণসী কেন্দ্রে ভোটগ্রহণ।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930