"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ব্যান্ডেল-হাওড়া লোকালে ধোঁয়া দেখতেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ সকালে ডাউন ব্যান্ডেল-হাওড়া লোকালে হঠাৎ যাত্রীরা ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কে হুগলীর চুঁচুড়া স্টেশনে নেমে পড়লেন। এরপর কিছুক্ষণ ওই ট্রেন চুঁচুড়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে। তবে কোনো ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি।

পূর্ব রেল সূত্রে খবর, ৮ টা ২৮ মিনিটে লোকাল ট্রেনটি ব্যান্ডেল স্টেশন থেকে ছাড়ে। এরপর ৮ টা ৩৪ মিনিটে ট্রেনটি চুঁচুড়ার দুই নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই আচমকা হুড়োহুড়ি শুরু হয়। কেউ কেউ শেষ কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তারপর ট্রেনচালককে খবর দেওয়া হলে ট্রেন চালক ট্রেন থামিয়ে দেন।


এর মধ্যে যাত্রীরাও ভয়ে ট্রেন থেকে নেমে অন্য ট্রেন ধরে গন্তব্যস্থলে রওনা দেন। আর বেশ কিছুক্ষণ ধরে ট্রেনটি ওই স্টেশনে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে রেলকর্মীরা ঘটনাস্থলে এসে ট্রেনটিকে সরিয়ে নিয়ে যান। পরে ওই ট্রেনটিকে আর চালানো যায়নি। রেল সূত্রে খবর, ব্রেক বাইন্ডিংয়ের ফলে ধোঁয়া বেরোচ্ছিল।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031