"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ঘুমন্ত ফুটপাথবাসীকে খুনের ঘটনায় গ্রেফতার ১ জন

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ বৌবাজারের ফুটপাথে যুবক খুন। গতকাল গভীর রাতে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপর বৌবাজার এলাকায় ফুটপাথবাসী এক জন যুবককে পিটিয়ে খুন করা হয়। মৃতের নাম সঞ্জয় মল্লিক। বয়স ২৬ বছর। পুলিশ এই ঘটনায় ১৯ বছর বয়সী সুমিতকুমার সাউ নামে এক জন ব্যক্তিকে গ্রেফতার করেছে।

জানা গেছে, রাতেরবেলা ১টা ৪০ নাগাদ সঞ্জয় বৌবাজারের ব্যাঙ্ক অফ বরোদার সামনের ফুটপাথে শুয়ে ঘুমোচ্ছিল। আর তখনই এক বা একাধিক ব্যক্তি ভাড়ার গাড়িতে বৌবাজারে আসেন। এরপর তার উপর একটি কংক্রিটের ব্লক তুলে আছড়ে ফেলা হয়। তারপর সঞ্জয়কে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে যে, সঞ্জয়ের সাথে সুমিতের পুরোনো শত্রুতার জেরেই এই খুন করা হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930