"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চার রাজ্যের মাওবাদী ডেরায় হানা দিয়ে উদ্ধার সেনার উর্দি, অস্ত্র সহ নানা সামগ্রী

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে চারটি রাজ্যের নিষিদ্ধ মাওবাদী সংগঠন ‘পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া’-র গোপন ডেরায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে ভারতীয় সেনার উর্দি ও অস্ত্র। আর দুই জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

এনআইএ সূত্রে খবর, দিল্লির দু’টি ঠিকানা, বিহারের পাটনা, ঝাড়খণ্ডের খুঁটি, রাঁচী, গুমলা, পলামু, সিমডেগা, পশ্চিম সিংভূম জেলার উনিশটি ঠিকানা এবং মধ্যপ্রদেশের সিধি সহ মোট তেইশটি ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়ে দু’টি পিস্তল, কার্তুজ, বিস্ফোরকের পাশাপাশি সোনার গয়না, নগদ তিন লক্ষ টাকা, বৈদ্যুতিন সরঞ্জাম ও নথিপত্র উদ্ধার হয়েছে। 
জাতীয় তদন্তকারী সংস্থা এই ঘটনায় নাশকতার ছক দেখছেন। ‘ঝাড়খণ্ড লিবারেশন টাইগার্স’ নামে পরিচিত পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া সিপিআইয়ের (মাওবাদী) একটি দলছুট গোষ্ঠী। মূলত ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহারে এই সংগঠন সক্রিয়। এই গোষ্ঠীর বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে জোর করে তোলা আদায়ের বেশ কিছু অভিযোগ রয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031