"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

শস্য ভর্তি বস্তার নীচে চাপা পড়ে আটকে পড়েন ১০ জন কর্মী

Share

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ কর্ণাটকের বিজয়পুরের কাছে আলিয়াবাদে একটি ভুট্টা প্যাকেট করার বেসরকারী গুদামে শস্যের বস্তার স্তূপের নীচে চাপা পড়লেন ১০ জন শ্রমিক।

সূত্রের খবর, এই গুদামটিতে অন্ততপক্ষে ৫০ জন কর্মী কাজ করছিলেন। গুদামে সারিবদ্ধ ভাবে শস্যভর্তি বস্তাগুলি ছিল। প্রতি বস্তায় ১০০ টন করে শস্য রাখা ছিল। কিন্তু আচমকা চারটি সারিতে ধস নামায় দশ জন কর্মী কিছু বুঝে ওঠার আগেই শস্যের স্তূপের নীচে চাপা পড়ে যান।


এই দুর্ঘটনার পর দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পাশাপাশি গুদামের অন্যান্য কর্মীরাও উদ্ধারকাজে হাত লাগান। ইতিমধ্যে তিন জন কর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে এই দুর্ঘটনাটি ঘটেছে কিভাবে তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031