"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হলেন ১ ব্যক্তি

Share

নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আজ আসানসোলের কুলটি থানা এলাকার চিনাকুড়ি তিন নম্বর মোড়ে খুন হলেন ১ জন প্রৌঢ়। মৃতের নাম শম্ভুনাথ মিশ্র। বয়স ৫৫ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা যায়, শম্ভুনাথবাবু একটি দোকানে দাঁড়িয়ে থাকাকালীন কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাকে মাথায় ও কোমরে মোট ছ’রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয়। এরপর শম্ভুনাথবাবু রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে তাকে আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কুলটি থানার পুলিশ খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে গুলির খোল উদ্ধার করেন।


আর এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কায় পুলিশ বাহিনীকে মোতায়েন করেছেন। এর পাশাপাশি এই খুনের নেপথ্যে কারা আছে ও এই খুন করার উদ্দেশ্য কি তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এর সাথে সাথে পুলিশ জানতে পেরেছেন যে, শম্ভুনাথ ঠিকাদারির ব্যবসা করতেন এবং সুদের কারবারও করতেন। তাই ব্যবসায়িক কোনো শত্রুতা থেকেই খুন হয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31