"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জাতীয় সড়ক থেকে উদ্ধার বাংলাদেশে তৈরী লক্ষাধিক জাল নোট

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর বাসুদেবপুর পিল্কি মোড় এলাকা থেকে উদ্ধার হলো ২ লক্ষ ২৫ হাজার টাকার ভারতীয় জাল নোট। আর এই কাজে জড়িত ২৩ বছর বয়সী নুর ইসলাম শেখকেও গ্রেফতার করা হয়। নুর ইসলাম সুতি থানার অন্তর্গত হারুয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালান। অভিযান চলাকালীন নুর ইসলাম শেখকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়। এরপর তার ব্যাগে তল্লাশি চালাতেই ওই বিপুল পরিমাণ পাঁচশো টাকার জাল নোট উদ্ধার করা হয়। এই জাল নোট মালদার বৈষ্ণবনগর থেকে মুর্শিদাবাদের সুতিতে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে।


প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই জাল নোট বাংলাদেশ থেকে এসেছে। যা ওই দেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার কোনো একটি ছাপাখানায় তৈরী ‌‌হয়েছিল। ইতিমধ্যে পুলিশ নুর ইসলাম শেখকে জঙ্গিপুর আদালতে তুলে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। আর এই ঘটনায় কোনো বড়ো চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728