"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কোটি কোটি টাকার দুনীর্তিতে এবার নাম জড়ালো গোবিন্দার

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ প্রায় ১০০০ কোটি টাকার অনলাইন ‘পঞ্জি’ কেলেঙ্কারিতে নাম জড়ালো বলিউড অভিনেতা গোবিন্দার। এর জেরে ওড়িশার অর্থনৈতিক অপরাধদমন শাখা গোবিন্দাকে মুম্বইতে জিজ্ঞাসাবাদ করতে আসবে।

সোলার টেকনো অ্যালায়েন্স নামের কোম্পানী ক্রিপ্টো কারেন্সির আড়ালে ভারতে এই ধরনের দুনীর্তি জাল বিস্তার করেছে। আর তিনি এই কোম্পানীর হয়ে বেশ কয়েকটি বিজ্ঞাপন করেছিলেন। এর প্রেক্ষিতে অভিযোগ ওঠে যে, ‘‘গোবিন্দা প্রতারক সংস্থার কার্যকলাপ সমর্থন করছেন।’’


তবে ওড়িশার অর্থনৈতিক অপরাধদমন শাখার আধিকারিক জে এন পঙ্কজ জানান, ‘‘তদন্তের স্বার্থে গোবিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনায় তিনি অভিযুক্ত নন বা সন্দেহভাজনও নন। পরে যদি দেখা যায় যে, গোবিন্দা সোলার টেকনো অ্যালায়েন্সের সাথে বিজ্ঞাপনের চুক্তিতেই সীমাবদ্ধ ছিলেন, তাহলে শুধু গোবিন্দাকে সাক্ষী হিসাবে পেশ করা হবে।’’


অভিনেতার মুখপাত্র বলেন, ‘‘গোবিন্দা কোনো ভাবেই এই ধরণের কোনো দুর্নীতির সাথে জড়িত নন। অর্ধসত্য খবর পেশ করা হচ্ছে। গত জুলাই মাসে একটি এজেন্সির মারফত গোয়ার ওই অনুষ্ঠানে গিয়েছিলেন, ওই সংস্থার সাথে কোনো যোগাযোগও নেই।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031