"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মণিপুরে ফের দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ কাড়লো ৩ জনের

Share

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরঃ দু’সপ্তাহের সাময়িক শান্তির পরে আজ আবার উত্তর-পূর্ব ভারতের রাজ্য কেরলের উখরুল জেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। গুলির লড়াইও চলে। এর জেরে মৃত্যু হয় কুকি অধ্যুষিত থোয়াই গ্রামের ৩ জন যুবকের। মৃতরা হলো হ্যালেনসন বাইতে, জামখোগিন হাওকিপ ও থাঙখোকাই হাওকিপ।

কুকি সংগঠনগুলির দাবী, ‘‘হ্যালেনসন, জামখোগিন এবং থাঙখোকাইকে মেইতেইরা খুন করেছে।’’ আর নতুন করে অশান্তি ছড়িয়ে না পড়ার জন্য গ্রামে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত ৩ রা মে জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুরের’ (এটিএসইউএম) কর্মসূচীকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত।


মণিপুর হাইকোর্ট রাজ্য সরকারকে মেইতেইদের তফশিলী জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। এরপরেই জনজাতি সংগঠনগুলি এই নির্দেশের বিরোধীতায় পথে নামে। আর সংঘাতের সূচনা হয়। উল্লেখ্য যে, এখনো অবধি মণিপুরের আদি বাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকি, জো সহ কয়েকটি তফশিলী জনজাতি সম্প্রদায়ের (যাদের অধিকাংশই খ্রিস্টান) সংঘর্ষে প্রায় দু’শো জনের মৃত্যু হয়েছে। আর প্রায় ৬০ হাজার মানুষ গৃহহীন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930