"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের একই দিনে কেঁপে উঠলো ভূস্বর্গের মাটি

Share

নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ গতকাল ২৪ ঘণ্টার মধ্যে জম্মু-কাশ্মীরে পাঁচটি ভূমিকম্প হয়। দুপুরবেলা ২টো ৩ মিনিট থেকে আজ ভোরবেলা ৩টে ৫০ মিনিটের মধ্যে পাঁচ বার জম্মু-কাশ্মীরের মাটি কেঁপে উঠেছে।

ভারতের ভূকম্পতত্ত্ব সর্বেক্ষণের তরফে (এনসিএস) জানানো হয়েছে, প্রত্যেকটি ভূমিকম্পেরই উৎসস্থল আলাদা আলাদা জায়গায় ছিল। প্রথম বার রিখটার স্কেলে ৩ মাত্রার যে ভূমিকম্প হয়েছিল তার উৎসস্থল জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ধারে অবস্থিত পর্বতসঙ্কুল রামবান জেলা ছিল।


দ্বিতীয় ভূমিকম্পটির উৎসস্থল লাদাখের লেহ্ থেকে ২৭১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত একটি জায়গায় ছিল। আর রাতেরবেলা ৯.৪৪ মিনিট নাগাদ ৪.৫ মাত্রায় যে ভূমিকম্প হয় তার উৎসস্থল লাদাখ ও সংলগ্ন এলাকা ছিল। এরপর পনেরো মিনিট ব্যবধানে আরো একটি ৪.৪ মাত্রার ভূমিকম্প হয়। যার উৎসস্থল জম্মু-কাশ্মীরের ডোডা অঞ্চল ছিল।


এমনকি আজ ভোরবেলা রিখটার স্কেলে ৪.১ মাত্রায় ভূকম্পন অনুভূত হয়। যার উৎসস্থল জম্মুর কাটরা শহর থেকে প্রায় ৮০ কিমি পূর্বে ছিল। কিন্তু স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমিকম্পগুলির তীব্রতা কম থাকায় কোনো প্রাণহানি অথবা ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি। তবে এই ভূমিকম্পে তীব্রতার নিরিখে রাতেরবেলা ৯.৪৪ মিনিটের ভূমিকম্প অনেক বেশী জোরালো।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930