"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের নয়া নিয়মে হবে বন সহায়ক পদে নিয়োগ প্রক্রিয়া

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ নিয়মানুযায়ী বন সহায়ক পদে নিয়োগের তালিকা তৈরী না হওয়ায় আগামী দু’মাসের মধ্যে আবার নতুন করে ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি উচ্চ আদালতের নির্দেশকে মেনে, বন সহায়ক পদে দুই হাজার জনের নিয়োগের যে তালিকা তৈরী হয়েছিল তা আগামী দুই মাস পর বাতিল করতে হবে।

আর ওই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করে নতুন তালিকা তৈরী করতে হবে। কিন্তু পুরোনো তালিকায় থাকা কারোর নাম নতুন তালিকা থেকে বাদ গেলে তার চাকরী বাতিল হতে পারে। প্রসঙ্গত, ২০২০ সালে বন সহায়ক পদে নিয়োগের প্রক্রিয়ায় বেশ কিছু ক্রটির অভিযোগে হাইকোর্টে মামলা হয়।


গতকাল ওই মামলায় বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের একক বেঞ্চ জানায়, আগের নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি থাকায় নতুন করে ইন্টারভিউয়ের মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।


রাজ্য যে আদালতের পর্যবেক্ষণ, মোবাইলে এসেমেসের মাধ্যমে চাকরীপ্রাপকদের জানানোর সিদ্ধান্ত রাজ্য নিয়েছিল, তা সঠিক প্রক্রিয়া নয়। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, পরবর্তী নিয়োগ প্রক্রিয়া আইন মোতাবেক করতে হবে। যে ওয়েবসাইটে চাকরীর বিজ্ঞপ্তি জারি হয়েছিল, সেখানেই নিয়োগ তালিকা প্রকাশ করতে হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031