"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

হিমঘরে চুরি আটকাতে গিয়ে প্রাণ হারালেন ১ নৈশপ্রহরী

Share

নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল নদীয়ার কৃষ্ণনগরে হেমন্ত হিমঘরে চুরি আটকাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হলেন একটি বেসরকারী সংস্থার নিরাপত্তা কর্মীকে। খুনের কয়েক ঘণ্টার মধ্যে ২ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। মৃতের নাম আশিসকুমার দত্ত। বয়স ৬৫ বছর। বাড়ি নবদ্বীপ পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বেনেপাড়া এলাকায়।

জানা গিয়েছে, গভীর রাতেরবেলা আশিসবাবুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে অন্য এক নিরাপত্তা কর্মী কোতোয়ালি থানার পুলিশের কাছে খবর দেন। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃদ্ধকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।


পুলিশ তদন্তে নেমে আজ ভোর রাতে দুই জন দুষ্কৃতীকে খুনে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেন। এর মধ্যে এক জনকে তিন দিনের পুলিশী হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আর ধৃত নাবালককে ১৪ দিনের জন্য হোমে রাখা হবে। ধৃতরা কৃষ্ণনগর পুরসভার অনাদিনগর এলাকার বাসিন্দা।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930