"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চলন্ত গাড়িতে আচমকা দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন

Share

নিজস্ব সংবাদদাতাঃ রাঁচীঃ রাঁচীর আইটিবিপি ক্যাম্পের কাছে রিং রোডে চলন্ত অবস্থাতেই একটি গাড়ি দাউদাউ করে জ্বলে উঠেছে। যার ভিতরে এক জন মহিলা সহ কয়েক জন শিশু আটকে ছিল। এর জেরে ওই মহিলা পরিত্রাণের চেষ্টায় আতঙ্কে চিৎকার করছিলেন। পথচারীরা এই ভয়ানক দৃশ্য দেখে রীতিমতো আঁতকে উঠেছিলেন।

সূত্রের ভিত্তিতে জানা যায়, গাড়ির আরোহীরা একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। কিন্তু আচমকা চলন্ত অবস্থাতেই গাড়ি থেকে ধোঁয়া বের হতে শুরু করায় চালক গাড়ি থামাতে গেলে ততক্ষণে গাড়ির সামনের অংশে দাউদাউ করে আগুন ধরে যাওয়ায় হঠাৎই গাড়ির ব্রেক কাজ করা বন্ধ করে দেয়। আর ইঞ্জিনে আগুন ধরে যায়। এছাড়া গাড়ির দরজাগুলিও লক হয়ে যায়।


এরপর চালক সহ ওই গাড়ির আরোহীরা জানলার কাচ নামিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকলে পথচারীদের অনেকে এই মারাত্মক দৃশ্য দেখে গাড়ির কাছে যাওয়ার চেষ্টাও করলেও আগুনের হলকায় যেতে পারেননি। ফলে পুলিশের কুইক রেসপন্স টিমকে খবর দিলে এসএসপি কৌশল কিশোরের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ির কাচ ভেঙে সকলকে উদ্ধার করেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031