"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সম্মান রক্ষার্থে ভাড়াটে খুনি দিয়ে জামাইকে খুন করালো শ্বশুর

Share

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ কর্ণাটকের বগালকোট জেলার তাক্কোদ গ্রামে তিন জন ভাড়াটে খুনিকে দিয়ে ৩৪ বছর বয়সী জামাইকে খুন করানোর অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। নিহত যুবকের নাম ভুজবলি করজাগী। অভিযুক্ত শ্বশুরের নাম তম্মেগৌড়া।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুজবলি জৈন ধর্মাবলম্বী ছিলেন। কিন্তু এক বছর আগে তিনি গ্রামেরই ভাগ্যশ্রী নামের এক উচ্চবর্ণের ক্ষত্রিয়ের সাথে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন। তবে সম্প্রতি ভুজবলি ও ভাগ্যশ্রী দুই জনেই বগালকোট বিয়ের পর ওই গ্রামেই ফিরে আসেন।


প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ভুজবলি ও ভাগ্যশ্রী গ্রামে ফিরতেই অভিযুক্ত তম্মেগৌড়া জামাইকে খুন করাতে তিন জনকে সুপারি দিয়েছিলেন। ফলে ভুজবলি বন্ধুর সাথে মন্দির থেকে ফেরার সময় তিন জন অজ্ঞাতপরিচয় আততায়ী তার চোখে-মুখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে মেরে বার বার ছুরির কোপ মারে।


/

পুলিশ এই নৃশংস ঘটনায় অভিযুক্ত তম্মেগৌড়া এবং তিন জন অজ্ঞাতপরিচয় আততায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031