"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিদ্যালয়ে গিয়ে প্রাণ হারালো ১ খুদে শিশু

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের ফিরোজাবাদের কিশানপুরের একটি গ্রামের বিদ্যালয়ে সহপাঠীদের সাথে মারামারিতে জড়িয়ে প্রাণ হারাল ৭ বছর বয়সী দ্বিতীয় শ্রেণীর এক খুদে ছাত্র। নাম শিবম।

সূত্রের ভিত্তিতে জানা গেছে, শিবমের সহপাঠীদের সাথে প্রথমে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। আর সেই রেশ ধরেই মারামারি শুরু হয়। এরপর সে মারামারির সময় মাটিতে পড়ে যায়। তখন আচমকাই এক জন সহপাঠী শিবমের বুকের উপর লাফ মারে। এই ঘটনায় শিবম গুরুতর জখম হয়।


এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন মৃত্যু ঘটে। ফলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই পুলিশ খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষ সহ ক্লাসের পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করছেন।


/

তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। জেলাশাসক রবিরঞ্জন এই প্রসঙ্গে জানান, প্রাথমিক শিক্ষা আধিকারিক অশিস পান্ডে ও শিকোহাবাদের মহকুমাশাসক শিবধ্যান পান্ডে এই বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930