"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম ৫ জন পথচারী

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ চিংড়িঘাটায় আচমকা একটি বেপরোয়া গাড়ি পথচারীদের ধাক্কা মেরে গার্ডরেল দুমড়ে মুচড়ে দিয়ে আটকে গেল। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি নিকো পার্কের দিক থেকে বাইপাসের দিকে আসছিল। এরপর বাইপাসে গাড়িটি ওঠার আগেই পথচারীদের ধাক্কা মারতে মারতে এগিয়ে আসছিল। তারপর পথচারীরা আতঙ্কিত হয়ে রাস্তায় ছোটাছুটি শুরু করে দেন। এদিকে পুলিশ নানা ভাবে গাড়িটিকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন।


তবে শেষমেশ পুলিশ বাইপাসে ওঠার পর গার্ডরেল ফেলে দিয়ে গাড়িটি আটকে গাড়ির চালককে আটক করেন। ওই গাড়িটি তিনটি গাড়িকে ধাক্কা মেরে কার্যত দুমড়ে মুচড়ে দিয়েছে। তিনটি গাড়ির সাথে ওই গাড়িটিকেও থানায় নিয়ে যাওয়া হয়েছে। আর প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930