"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ক্যালিফোর্নিয়ার বাগান থেকে উদ্ধার শিশু সহ চার জন ভারতীয় বংশোদ্ভূতের দেহ

Share

ব্যুরো নিউজঃ ক্যালিফোর্নিয়াঃ গতকাল ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ানা রোড ও হাচিনসন রোডের কাছে একটি বাগান থেকে অপহৃত ৮ মাসের শিশু সহ চার জন ভারতীয় বংশোদ্ভূতের দেহ উদ্ধার করা হয়। আর ওই শিশুদের ক্যালিফোর্নিয়ার মার্সড কাউন্টি থেকে অপহরণ করা হয়।

মার্সড কাউন্টি শেরিফের দপ্তর থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছিল, ৩৬ বছর বয়সী যশদীপ সিংহ, ২৭ বছর বয়সী স্ত্রী জসলিন কউর ও আট মাসের শিশুকন্যাকে অপহরণ করা হয়েছে। এছাড়া ৩৯ বছর বয়সী আমনদীপ সিংহ নামে এক জন ব্যক্তিকেও তুলে নিয়ে যাওয়া হয়। কিন্তু অপহরণ করার কারণ জানা যায়নি। বাগানের এক জন মালি প্রথমে দেহগুলি দেখতে পান।


এই ঘটনায় ৪৮ বছর বয়সী জেসুস ম্যানুয়েল সালগাডো নামে এক জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালের ১ লা অক্টোবর তুষার আত্রে নামে এক ভারতীয় বংশোদ্ভূতকে ক্যালিফোর্নিয়ার সান্তাক্রুজ এলাকার বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল। পরে একটি গাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31