"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রতিমা নিরঞ্জনের সময় পে-লোডার নিয়ন্ত্রণ হারিয়ে আহত হন ১ জন

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ দশমী। সেই উপলক্ষ্যে দুপুরবেলা থেকেই বাবুঘাটে প্রতিমা নিরঞ্জন চলছিল। সমস্ত প্রতিমাই ম্যাটাডর সহ ছোটো-বড়ো গাড়িতে নিয়ে আসা হচ্ছিল। কিন্তু হঠাৎ সেই সময় কলকাতা পুরসভার একটি পে-লোডার নিয়ন্ত্রণ হারিয়ে ঢাল বেয়ে ঘাটের নীচ অবধি নেমে আসতেই সেই গাড়ির ধাক্কায় এক ব্যক্তি আহত হন। বাকিরাও হালকা আঘাত পান।

এই ঘটনাকে কেন্দ্র করে পুজো উদ্যোক্তাদের মধ্যে খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরী হয়। গোটা ঘটনায় ঘাটে উপস্থিত লোকজনকে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। উত্তেজিত জনতা পে-লোডারের চালককে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করেন।


পরে পুলিশ এসে ওই চালককে সরিয়ে নিয়ে পরিস্থিতি আয়ত্তে আনেন। প্রতিমা নিরঞ্জনের সময় এমন দায়িত্বজ্ঞানহীন ঘটনা ঘটে গেল কিভাবে তা নিয়ে নানা প্রশ্নও ওঠে। পুলিশ তখনকার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরে আরো একবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


পুজো উদ্যোক্তাদের একাংশের অভিযোগ, “ওই পে-লোডারের চালককে উদ্যোক্তাদের অপর একটা অংশ বাঁচানোর চেষ্টা করেছেন।” এছাড়া পুজো উদ্যোক্তাদের মধ্যে এক জনকে মারধর করার চেষ্টা করা হলে পুজো উদ্যোক্তাদের মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। এরপর বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930