"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ট্রাফিক সিগন্যালে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ৩ সওয়ারি

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ নিউটাউনের ইকো পার্কের কাছে ওয়েস্ট ইন হোটেল লাগোয়া ট্রাফিক সিগন্যালে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিন জন গাড়ির সওয়ারিরা। এই হঠাৎ ধাক্কায় গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ের কাছ থেকে বিশ্ববাংলা গেটের দিকে যাচ্ছিল। তখন দ্রুত গতিতে আসা গাড়িটি আচমকা সিগন্যালে দাঁড়িয়ে থাকা বালি বোঝাই লরির পিছনে ধাক্কা মারতেই দুর্ঘটনাটি ঘটে। এরপর আহতদের উদ্ধার করে চিনার পার্কের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হচ্ছে।


এদের এক জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির দু’জন যাত্রীর মধ্যে এক জন আইটি সংস্থার কর্মী ছিলেন। আর এক জন মহিলা যাত্রীও ছিলেন। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, গাড়িটি চালানোর সময় চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন।


তাতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। ইকোপার্ক থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে গোটা বিষয়টি তদন্ত করে দেখছেন। দুর্ঘটনাটি ঠিক কিভাবে ঘটলো তা যথাযথ ভাবে খতিয়ে দেখছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930