"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়লো একটি পাঁচ তলা বাড়ি

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ আজ মুম্বইয়ের পশ্চিম বরিভালিতে সাইবাবা নগর এলাকায় হঠাৎই একটি পাঁচ তলা বাড়ি ভেঙে পড়ার ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে এখনো অবধি এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইতিমধ্যে দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আর বাড়ির ধ্বংসস্তূপে কেউ আটকে পড়েছেন কি না তা খতিয়ে দেখতে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। এর পাশাপাশি তিনটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে পৌঁছেছে।


দমকল আধিকারিকরা জানিয়েছেন, “বাড়িটি জীর্ণ অবস্থায় ছিল। সেই কারণে আগেই বাড়িটি খালি করা হয়েছিল। কিন্তু বাড়িটি ভেঙে পড়ার পর কেউ আটকে রয়েছেন কি না, সেই ব্যাপারে নিশ্চিত হতে ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।” 


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031