"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দুঃসাহসিক ডাকাতির ঘটনায় সমগ্র এলাকায় তৈরী হয়েছে আতঙ্কের পরিবেশ

Share

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ সোমবার গভীর রাতে পশ্চিম বর্ধমানের অণ্ডাল থানার দীর্ঘ নালা গ্রামে রেশ কুণ্ডু নামে এক জন প্রাক্তন রেল কর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই পরিবার সহ গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে যে, ওই বাড়িতে মোট চারটি পরিবার থাকে। এদিন আচমকা ওই বাড়িতে দশ থেকে বারো জনের একটি সশস্ত্র দুষ্কৃতীর দল মুখ ঢাকা অবস্থায় বাড়ির পিছনের দরজা দিয়ে ঢুকে পড়ে।


এরপর পরিবারের সদস্যদের মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রত্যেককে আলাদা আলাদা ঘরে আটকে রেখে প্রায় ১৫ লক্ষ টাকা ও ১০ ভরি সোনার গয়না নিয়ে পালান। এই ঘটনায় স্বয়ং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা সহ পুলিশ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়।


তারপর পরিবারের সদস্যদের সাথে কথা বলে ডাকাতির ঘটনার সমস্ত তথ্য সংগ্রহ করে পুরো ঘটনাটির যথাযথ তদন্ত করে অভিযুক্তদের শাস্তির আশ্বাস দিয়েছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31