"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মসজিদে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণের জেরে ভয়ানক দুর্ঘটনা ঘটে গেল

Share

ব্যুরো নিউজঃ আফগানিস্তানঃ উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফ প্রদেশের শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণের কারণে কমপক্ষে ২০ জনের প্রাণহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আহত হয়েছেন বহু মানুষ। কিন্তু এখনো অবধি কোনো জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বছর তালিবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে শিয়া জনগোষ্ঠীর মানুষ আক্রমণের নিশানা হচ্ছেন। এর পাশাপাশি তাজিক, হাজারা, উজবেক সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরেও ক্রমাগত হামলার ঘটনা ঘটছে।


পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আইএসের আফগান শাখা ইসলামিক স্টেট খোরাসান ইতিমধ্যেই তালিবান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তুলে হামলার হুঁশিয়ারি দিয়েছে। তালিবান শাসকদের অভিযোগ যে, ‘‘শিয়া ধর্মস্থানগুলিতে হামলার নেপথ্যে ইসলামিক স্টেট খোরাসান জঙ্গিগোষ্ঠী রয়েছে।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728