"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নির্মীয়মাণ বহুতলের একাংশ ধসে প্রাণ হারায় ৬ জন শ্রমিক

Share

নিজস্ব সংবাদদাতাঃ পুণেঃ গতকাল রাতেরবেলা পুণের ইয়ারবদা শাস্ত্রীনগর এলাকায় নির্মীয়মাণ শপিং মলের একাংশ ধসে গিয়ে মৃত্যু হলো প্রায় ৬ জন শ্রমিকের। আর আহত হয়েছেন বেশ কয়েক জন। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। 

ট্র্যাফিক পুলিশ কমিশনার রাহুল শ্রীরাম জানান, “লোহা দিয়ে নির্মীয়মাণ শপিং মলে ঢালাইয়ের কাজ চলছিল। আচমকা গাড়ি পার্কিংয়ের জায়গায় ছাদের একাংশ ভেঙে পড়ে। সেই সময় ওখানে দশ জন শ্রমিক ঘুমোচ্ছিলেন। হঠাৎ করে বিকট শব্দ শুনে এলাকাবাসীরা বেরিয়ে এসে গোটা ঘটনাটি দেখে পুলিশ ও দমকল বিভাগে খবর দেন।” 


পুলিশ এবং দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন। এছাড়া আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরী হয়েছে। 



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930