"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চলতি বছর ২৩ শে জানুয়ারী থেকেই প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে, ‘এখন থেকে প্রতি বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীকে মর্যাদা দিতে ২৩ জানুয়ারী থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। কেন্দ্রীয় সরকার ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিকগুলি স্মরণ এবং উদযাপন করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে৷

এছাড়া সূত্রের ভিত্তিতে আরো জানা গিয়েছে যে, দীর্ঘকাল যাবৎ ২৪ শে জানুয়ারী থেকে প্রজাতন্ত্র দিবসের উদযাপন শুরু হয়ে ২৬ শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবসের দিন উদযাপন শেষ হত। এবার থেকে ২৪ শে জানুয়ারীর পরিবর্তে ২৩ শে জানুয়ারী থেকে প্রজাতন্ত্র দিবসের উদযাপন শুরু হবে।  


প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীকে পরক্রম দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছিল। গত বছর নরেন্দ্র মোদী নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031