"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাঁ হাতের অস্ত্রপ্রচার করতে গিয়ে রোগীর বাদ পড়ল ডান হাতই

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগীর একটি হাত কাটাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য শুরু হয়েছে। এটি মেদিনীপুরের খড়্গপুর শহরের ঘটনা।

জানা গিয়েছে, খড়্গপুরের বাসিন্দা সুভাষ দাস পেশায় একজন রেলকর্মী। কয়েক বছর আগে বাম হাতের হাড় ভেঙে যাওয়ায় হাতে প্লেট লাগানো হয়েছিল। পরে ওই প্লেট বার করার জন্য চলতি মাসের গোড়ার দিকে চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক অস্ত্রোপচারের জন্য একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। 


ফলে চিকিৎসকের পরামর্শমতো ওই বেসরকারী হাসপাতালে ভর্তি হন। এরপর বাম হাতের প্লেট বার করার জন্য ডান হাতে একটি চ্যানেল করে ইঞ্জেকশনও দেওয়া হয়। তারপর ডান হাতে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। ডাকা হলেও চিকিৎসক সময় মতো না আসায় সঠিক সময়ে চিকিৎসা হয়নি।


এরপরে সুভাষবাবুকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করে দেওয়া হলে পরে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা হয়। অবশ্য শারীরিক পরিস্থিতি দেখে আর যাতে শরীরের অবনতি না হয় সেই কারণেই চিকিৎসক ওই যুবকের ডান হাতের কনুই থেকে বাদ দিয়ে দিয়েছেন। 


এই ঘটনায় গুড়গুড়িপাল থানা সহ জেলাশাসকের দপ্তর ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে মেদিনীপুরের এক চিকিৎসকের নামে অভিযোগ জানানো হয়েছে। যিনি অস্ত্রোপচার করেছিলেন। যদিও ওই চিকিৎসক চিকিৎসায় গাফিলতির কোনো অভিযোগ স্বীকার করেননি। 

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। ওই কমিটির তরফ থেকে এই বিষয় নিয়ে অভিযুক্ত চিকিৎসক এবং ওই বেসরকারী হাসপাতালের সাথে কথা বলা হবে। সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবনচন্দ্র হাঁসদা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031