"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাতের আঁধারে কয়েক হাজার গাছ কেটে ফেললো দুষ্কৃতীরা

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ গতকাল রাতেরবেলা জিয়াগুড়ি ডিভিশনের সাত নম্বর সেকশনের একটি চা বাগান থেকে হাজার হাজার চা গাছ কেটে উপড়ে ফেলে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরেরে চোপড়া থানার দাসপাড়া এলাকার ইচ্ছামতী চা বাগানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

চা বাগান কর্তৃপক্ষের তরফে স্থানীয় দাসপাড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চা বাগান কর্তৃপক্ষের দাবী, “দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা না করা অবধি চা বাগান বন্ধ রাখা হবে”। ফলে এলাকার কয়েকশো চা বাগিচা শ্রমিক কাজ হারালেন।


জানা গিয়েছে, আজ সকালবেলা ইচ্ছামতী চা বাগিচায় চায়ের পাতা তুলতে এসে শ্রমিকেরা দেখেন চা বাগান একদম ফাঁকা। একটি চায়ের গাছও নেই। এরপরই বাগান কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।


এর আগেও একাধিকবার ফলন্ত চা বাগিচা থেকে চায়ের গাছ কেটে নিয়ে যাওয়া ও গাছ উপড়ে ফেলে নষ্ট করে দেওয়া হয়েছিল। স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরেও কোনোরকম সুরাহা হয়নি।


ইচ্ছামতী চা বাগানের জিয়াগুড়ি সেকশনের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জানিয়েছেন, “রাতের অন্ধকারে দুষ্কৃতীরা চা বাগানের সমস্ত গাছ কেটে নিয়ে যাওয়ার পাশাপাশি হাজার হাজার চা গাছ উপরে ফেলে নষ্ট করে দিয়েছে।

বিষয়টি নিয়ে বহুবার পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। আজ দাসপাড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের দাবী এই যে যতক্ষণ না পর্যন্ত পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করছে ততক্ষণ এই চা বাগান বন্ধ করে রাখা হবে”।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031