"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

স্যালাইনের বোতলে বিষ মিশিয়ে স্ত্রীকে খুন করলো স্বামী

Share

নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ প্রায় মাস খানেক থেকে এক মহিলা বুকে ব্যথা নিয়ে গুজরাতের অঙ্কলেশ্বর শহরের একটি বেসরকারী হাসপাতালে চিকিত্‍সাধীন আছে। কিন্তু সেই হাসপাতালের মধ্যে সবার অলক্ষ্যে ওই মহিলার স্বামী তার স্যালাইনের বোতলে সায়ানাইড জাতীয় বিষ মিশিয়ে স্ত্রীকে খুন করে ফেললো।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৮ ই আগস্ট ৩৪ বছর বয়সী ঊর্মিলা বাসবা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিত্‍সা পেয়ে তিনি যথেষ্ট সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু আচমকা চিকিত্‍সাধীন অবস্থায় মারা গেলেন কিভাবে তা নিয়ে পরিবারে সন্দেহ দানা বেঁধেছিল। এরপরেই ময়নাতদন্ত করা হলে আসল সত্য সামনে আসে যে ঊর্মিলার শরীরে সায়ানাইড জাতীয় বিষপ্রয়োগ করা হয়েছে।


প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, স্বামী জিগনেশ পটেল কারখানা থেকে সেই বিষ নিয়ে এসে এই কাজ করেন। প্রাথমিক তদন্তে্র ভিত্তিতে পুলিশ জানতে পেরেছে, সাত বছর আগে ঊর্মিলা জিগনেশের সাথে বিয়ে করেছিল। তবে বিয়ের পর থেকেই দু’জনের মধ্যে মতবিরোধ চলছিল।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিগনেশকে জেরা করে স্যালাইনে সায়ানাইড প্রয়োগের কথা জানা গেলে গতকাল অভিযুক্ত জিগনেশকে গ্রেপ্তার করা হয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728