"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

তহবিল সংগ্রহ করতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান ৮৫ জন

Share

ব্যুরো নিউজঃ ইয়েমেনঃ গতকাল ইয়েমেনের রাজধানী সানার ওল্ড সিটি এলাকায় অতিরিক্ত ভিড় সামাল দিতে না পারার কারণে তহবিল সংগ্রহ করতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গেলেন ৮৫ জন। আর ভিড়ের চাপে গুরুতর আহত হয়েছেন ১৩ জন।

সূত্রের খবর, স্থানীয় ব্যবসায়ীরা ওই এলাকার একটি বিদ্যালয় প্রাঙ্গণে আর্থিক সহায়তা করার জন্য তহবিল দানের আয়োজন করেন। আর প্রচুর মানুষ ওই তহবিল সংগ্রহ করতে সেখানে জমায়েত হন। কিন্তু ভিড় নিয়ন্ত্রণ করার কোনো পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তহবিল সংগ্রহ করার সময় গোলযোগ দেখা দেয়। এমনকি এই ভিড় সামাল দিতে বিদ্যালয়ের ভিতর গুলিও চলে।


এই গুলি চালানোর সময় তা ইলেকট্রিক তারের গায়ে লাগতেই বিস্ফোরণ হয়। এরপর সকলে সেখান থেকে পালাতে ছোটাছুটি করতে শুরু করেন। এর জেরে ৮৫ জন পদপিষ্ট হয়ে মারা যান। আর বাইরের কেউ যেন বিদ্যালয়ের ভিতর প্রবেশ করতে না পারেন তার জন্য বিদ্যালয়ের দরজা বন্ধ করে দেওয়া হয়।


এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ব্রিগেডিয়ার আবদেল খালেক আল আঘরি জানান যে, “স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ না করেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের আয়োজকদের জিজ্ঞাসাবাদ করা হবে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031